বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

বুশরা বিবির বান্ধবীকে ‘নির্দোষ’ বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের বিরুদ্ধে আনা দুর্নীতির কোনো ভিত্তি নেই। ফারাহ খান নির্দোষ। তার সঙ্গে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ফারাহ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

ফারাহ খানের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো জ্ঞাত বহির্ভুত আয়, অর্থ পাচার ও ব্যবসার নামে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার অভিযোগ এনেছে। ফারাহ খানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়। এর উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ফারাহ খানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এরকম অভিযোগ কি আনা যায়?

তিনি আরও বলেন, জ্ঞাত বহির্ভুত আয়ের কথা বলা হচ্ছে। সে কি সরকারি কর্মকর্তা নাকি জাতীয় পরিষদের সদস্য? শুধুমাত্র তাদের ক্ষেত্রেই জ্ঞাত বহির্ভূত আয়ের কথা বলা যায় । ইমরান  আরও বলেন, ফারাহ ২০ বছর যাবত রিয়েল স্টেটের ব্যবসা করছে। তারা বলছে তার নাকি তিন বছরে আয় অনেক বেড়ে গেছে। যারা রিয়েল স্টেটের ব্যবসা করে তাদের জিজ্ঞেস করুন এ ব্যবসায় কেমন আয়।সবশেষে  ইমরান বলেন, সারাহ পুরোপুরি নির্দোষ, আমি চাই সে যেন আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ পায়। সঠিক শুনানি হওয়া প্রয়োজন। 

সূত্র: ডন অনলাইন

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit