শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

করোনায় মৃত্যুহীন ১১ দিন, ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে টানা একাদশ মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এ জন্য মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। এ সময় ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে। আজ রবিবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন। এ সময় ২ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit