বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

যুদ্ধের মধ্যে দুই মাস ধরে পানিবন্দি ইউক্রেনের একটি গ্রাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। এর পর রুশ বাহিনী কিয়েভের কাছে একটি বন্যা রক্ষা বাঁধে হামলা চালালে বাঁধটি ভেঙে পার্শ্ববর্তী গ্রাম প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। দুই মাস পেরিয়ে গেলেও বন্যার কবল থেকে রক্ষা পায়নি সেই গ্রামের মানুষজন। 

রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রামটির নাম দেমিদিভ। গ্রামপ্রধান ওলেক্সান্ডার মেলনিচেঙ্কো এএফপিকে বলেন, ‘ফেব্রুয়ারির শেষ দিকে রুশ বাহিনী বাঁধ এবং একটি জলবিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটায়। এতে বাঁধ ভেঙে দেমিদিভ গ্রামে পানি প্রবেশ করে।’ 

ওলেক্সান্ডার মেলনিচেঙ্কো আরও জানান, তখন রুশ বাহিনী কিয়েভ দখলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। তাদের অগ্রযাত্রাকে আটকে দিতে ইউক্রেন সেনারা দেমিদিভ গ্রামের পাশের ইরপিন নদীর ওপরের একটি সেতু উড়িয়ে দেয়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। কারণ সেতু বিধ্বস্ত হওয়ার ফলে নদীর পানি গ্রামে প্রবেশ করে। 

সেতুটি ছিল দেমিদিভ গ্রাম ও কিয়েভের মধ্যে সংযোগকারী সেতু। সেতু পেরিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগে। মেলনিচেঙ্কো বলেন, ‘সেতুটি উড়িয়ে দেওয়ার কারণে রুশ সৈন্যরা বাধ্য হয়ে অন্যদিকে মোড় নেয়।’ 

সেতুটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি কিয়েভ কর্তৃপক্ষ বাঁধও খুলে দিয়েছিল বলে জানান ওলেক্সান্ডার মেলনিচেঙ্কো। তিনি বলেন, ‘বাঁধ খুলে দেওয়ার ফলে নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে গিয়েছিল।’ 

এর পর প্রায় দুই মাস পেরিয়ে গেছে, কিন্তু গ্রাম থেকে বন্যার পানি পুরোপুরি নেমে যায়নি। গ্রামটিতে আনুমানিক ৭৫০টি পরিবার বাস করে। এদের মধ্যে ৬০টি পরিবার বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০০ পরিবার। 

কর্তৃপক্ষ বলেছে, প্রকৌশলীরা ইতিমধ্যেই ইরপিন নদী পার হওয়ার সেতুটি মেরামত করতে শুরু করেছেন। আগামী শনিবার থেকে সেতুটি গাড়ি চলাচলের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে ধারণা করছেন কিয়েভ কর্তৃপক্ষ। 

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit