বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

আফগানরা যেভাবে উদযাপন করে ঈদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে রোববার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যসব দেশের মতো আফগানিস্তানেও ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় ঈদের নামাজের মধ্য দিয়ে। ঈদের নামাজ শেষে আফগানরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যায়। ঈদের দিনে তারা অতিথিদের খেতে দেয় ‘জালেবি’ নামের এক বিশেষ খাবার।  ঈদুল ফিতর ‘মিষ্টি ঈদ’ নামেও পরিচিত। প্রতিটি দেশের নিজস্ব ঐতিহ্যবাহী মিষ্টি খাবার রয়েছে যা বিশেষ দিন উদযাপনের জন্য তৈরি করা হয়। আমাদের দেশে সেমাই ছাড়া যেমন ঈদ পূর্ণতা পায় না, তেমন আফগানদের ঈদ অপূর্ণ থেকে যায় গোশ-ই-ফিল ছাড়া।

আফগানদের মধ্যে একটি জনপ্রিয় খাবার হল এই গোশ-ই-ফিল, যা বাংলা করলে হয় হাতির কান। আকারে বড় এই মিষ্টি পেস্ট্রির আকৃতির এই খাস্তা মিষ্টির আকারের কারণে এক নাম দেওয়া হয়েছে। এই গোশ-ই-ফিল আফগানদের ঈদ উদযাপনের অবিচ্ছেদ্য অংশ।আফগানরা ঈদের দিন ফিরনিও তৈরি করে থাকেন।

এতো গেল খাবারদাবারের অংশ। আফগানদের ঈদ উদযাপনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘তখম জাঙ্গি’।এটা এক ধরনের খেলা। এই খেলায় আফগান পুরুষরা একটি ফাঁকা মাঠে একত্রিত হন। এর পর একজন আরেকজনের দিক সিদ্ধ ডিম ছোড়েন। ছোটরা বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এ সময় তারা বলতে থাকে, ‘খালা ঈদেত মোবারক’। আফগান নারীরা পরিবারের সদস্যদের জন্য বিশেষ খাবার তৈরির পাশাপাশি আফগান সঙ্গীত শুনে সময় কাটান।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit