শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ : দুই চালকসহ নিহত ৩

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ২৪৯ Time View

ডেস্কনিউজঃ বাগেরহাটের ফকিরহাটের পালের হাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কমফোর্ট লাইনের একটি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ দুই গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত এক নারী ও এক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আহত এক নারীসহ দুজনকে ফকিরহাট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরচালক গোলাম সরোয়ার মুঠোফোনে জানান, তিনি সকাল ৮.৪৫ মিনিটে ফোন পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকের লাশ আটকে ছিল। তাদের উদ্ধার করা হয়। তারা দুজন ঘটনাস্থলে মারা গেছেন। এছাড়া এক নারী ও এক শিশুকে হাসপাতালে উদ্ধার করে নেয়া হলে সেখানে শিশুটিকে মৃত বলেছেন।

তিনি বলেন, এ ঘটনায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সব কিছু স্বাভাবিক হয়েছে। বাসটি খুলনার দিক থেকে মাওয়ার দিকে আর ট্রাকটি বিপরীত দিক থেকে যাচ্ছিল। লাশ উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় পাঠানো হয়েছে।

কিউএনবি/বিপুল/১লা মে ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit