শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিমানবন্দরে অযাচিত প্রবেশে নিয়ন্ত্রণ আসছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৩৬ Time View

ডেস্কনিউজঃ বিমানবন্দরে অযাচিতভাবে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে বিমানবন্দরে টিকিট ছাড়া কোনো যাত্রী বা যাত্রীর সঙ্গে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। প্রবেশাধিকার নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম। মে মাস থেকে এ ব্যবস্থাপনা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরে এ ব্যবস্থা কার্যকর হলে টিকিট বা পাস ছাড়া কোনো যাত্রী বা যাত্রীর সঙ্গে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালু করতে এরই মধ্যে বিমানবন্দরের পাসবিধিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মূলত সাময়িক ও দীর্ঘমেয়াদী দুই ধরনের পাস চালু করা হবে।

এতে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ নিরাপত্তা ব্যবস্থাপনায় থাকা এলাকায় প্রবেশ করতে পারেন না। মূলত ওই এলাকায় একটি আধুনিক নিরাপত্তাবলয় তৈরি করা হয় এ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার হবে। যে কেউ বিমানবন্দরে আর ঢুকতে পারবে না। বিমানবন্দরে ঢোকার জন্য অনেক সংস্থা বিভিন্নভাবে অনেক পাস সংগ্রহ করেছিল। আমরা নতুন বিধি করেছি, কারা পাস পাওয়ার যোগ্য, সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে। নতুন নিয়মে শুধু তারাই বিমানবন্দরে বিচরণ করতে পারবে।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১০.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit