বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মনিরামপুরে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে আসলেন কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম

মনজুর রহমান,স্টাফ রিপোর্টার,মনিরামপুর ,যশোর।
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২১৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক অসুস্থ অ্যাডভোকেট মুজিবুর রহমানকে দেখতে আসেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুর একটার দিকে পৌরশহরের কামালপুরস্থ মুজিবুর রহমানের বাসভবনে আসেন তিনি। এ সময় তিনি মুজিবুর রহমানের সাথে দেখা করে তার শারিরীক অবস্থার খোজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।

এ সময় অনিন্দ্য ইসলামের সাথে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ মুছা, মনিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সদস্য সচিব মফিজুর রহমান, আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জামশেদ আলী, জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভ’ট্টো ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য সম্প্রতি যশোর থেকে মোটরসাইকেলে করে বাড়ি আসার সময় মুড়লীমোড়ে সড়ক দূর্ঘটনায় তার পা ভেঙ্গে যাওয়া সহ গুরুতর আহত হন।

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit