শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : টানা কয়েক দিনের বৃষ্টিতেও কাটেনি রাজধানীর বায়ুদূষণের রেশ। আজও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ওপরের দিকেই থাকায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বায়ুমান সূচকে লাহোরের স্কোর ২৬৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২২৯। ১৯৪ স্কোর নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৮৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী শহর কিনশাসা। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit