বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চৌগাছায় ১২০ শিশু শিক্ষার্থী পেলো নতুন জামা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৬৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এসএসসি ব্যাচ-২০১৭ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দুয়ার-১৭ উদ্যোগে ঈদ উপহার হিসেবে ১২০ শিশু শিক্ষার্থীকে নতুন জামা-প্যান্ট দেয়া হয়েছে। চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ এসএসসি ব্যাচের যে সকল শিক্ষার্থী ঢাবি, জাবি, রাবিসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত, তাদের জমানো টাকা দিয়ে এই ঈদ উপহার দেয় তরুণ শিক্ষার্থীরা। ৩০ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ছোটকাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছোটকাকুড়িয়া ও দিঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি এসব শিশু শিক্ষার্থীদের মধ্যে এই ঈদ উপহার নতুন জামা-প্যান্ট উপহার দেওয়া হয়।

এ সময় সংগঠনটির সভাপতি জাবির আহমেদ, সহ-সভাপতি আল শাহরিয়ার আহমেদ ও কামরুজ্জামান ছাড়াও বিভিন্ন পদবিধারী আশীব ফেরদৌস, আবীর ফেরদৌস, সাদিয়া আরেফিন, তাসমিয়া আনজুম তিনা, রাখী আজমীর, মিতু দেওয়ান, নয়ন হোসেন, জিহাদ হোসেন, চয়ন কুমার দে, পিয়াস, সজীব রহমান, মাহমুদুর রহমান তুষার, ইথুন, নাহিদ হোসেন, তৌহিদ, প্রমিজ খান, আবীর রহমান ছাড়াও চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাসুম কবীর খোকন উপস্থিত ছিলেন। জাবির আহমেদ বলেন, আমরা কয়েক বছর ধরে শিশু শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে নতুন জামা-প্যান্ট উপহার দিয়ে থাকি। আমরা যারা শিক্ষার্থী, আমাদের সারা বছরের খরচের কিছু টাকা জমিয়ে ঈদে দুঃস্থ শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই উদ্যোগ।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit