শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে মোংলা ফিরেছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : ভারত ও শ্রীলঙ্কার ২২ দিনের শুভেচ্ছা সফর ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে মোংলা ফিরে এসেছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। শনিবার সকাল সাড়ে ১০টায় দিগরাজে কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজটি ফিরে এলে কর্মকর্তা ও নাবিকদের স্বগত জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। এসময় কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভারতের গোয়ায় ও চেন্নায় অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজ’এ অংশ নেয় কোস্টগার্ডের অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান’ নামের যুদ্ধ জাহাজটি। ২২ দিনের এ শুভেচ্ছা সফরে প্রথমে ৪ দিনে শ্রীলঙ্কায় পৌঁছে ৭ দিন অবস্থানের পর সেখান থেকে ভারতের চেন্নাই ও গোয়ায় পৌঁছায়। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হকের নেতৃত্ব ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যক্তি এই শুভেচ্ছা ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, আন্তর্জাতিক এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে। এর ফলে কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা ও কর্মপরিধি আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষার কাজে কলাকৌশলে আরও গতি বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit