বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চৌগাছায় অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির ইউএনও ইরুফা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২১৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার অসুস্থ পাঁচ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার আন্দুলিয়া, মান্দারতলা, রাজাপুর, বড়আন্দুলিয়া ও সাঞ্চাডাঙ্গা মাঠপাড়া গ্রামের অসুস্থ পাঁচ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তাদের শরীরের খোঁজ খবর নেন। এ সময় তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সিমাই, চিনি, গুড়ো দুধ, মসুর ও ছোলার ডাল ইত্যাদি উপহার দেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম। একইসাথে তিনি উপজেলার বিভিন্ন কওমী মাদরাসায় ও পৌর শহরের ভাস্কর্য মোড়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit