মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

মুহিতের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর গুলশানে প্রথম নামাজের জানাজা শেষে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয়।

আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মুহিতের মরদেহ জন্মস্থান সিলেট নেওয়া হবে। রোববার সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বার্ধক্যের নানা জটিলতায় সাবেক এই অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে ভুগছিলেন।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /দুপুর ০২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit