বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ওটস খেলে ওজন কমে, মাখলে ফেরে ত্বকের উজ্জ্বলতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১০৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরে মেদ কমাতে ওটস দারুণ কাজ করে। বিশেষজ্ঞরা বলেই থাকেন, ডায়েটে ওটস রাখলে চট জলদি ওজন কমবে। তবে ওটস শুধু ওজন কমাতে কাজে লাগে না। রূপচর্চাতেও দারুণ কাজ দেয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে ওটস।

তা রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন ওটস?

একটি পাত্রে দুচামচ ওটস নিন। তার মধ্যে দু ফোঁটা লেবুর রস দিন। এক চামচ মধু ও অল্প পরিমাণ বেসন দিন। ভাল করে মিশিয়ে নিন। ফেসপ্যাকের মতো করে ব্যবহার করুন এই ওটসের ফেসপ্যাক। আধঘণ্টা মতো রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। দেখবেন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়ে ঝকঝকে হয়ে উঠবে আপনার ত্বক। যারা ব্রণর সমস্যায় ভুগছেন, তারাও এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

বাইরে থেকে বাড়িতে ফিরে ওটস স্ক্রাবার ব্যবহার করুন। এক চামচ ওটস গুঁড়ো নিয়ে তারমধ্যে অল্প পানি মিশিয়ে পেস্ট মতো তৈরি করুন। মুখে মেখে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

ওটসের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্ক্রাবার তৈরি করুন। রোদ পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করবে এই স্ক্রাবার।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit