সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

জি-২০: পুতিন-জেলেনস্কি থাকছেন একই মঞ্চে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণও করেছেন। অন্যদিকে একই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর থেকেই বিশ্বের নানা দেশের দেওয়া শত শত নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। যুদ্ধ থামাতে পুতিনের সাথে কয়েকবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন জেলেনস্কি। তবে নানা কারণ দেখিয়ে রাশিয়া সেই আহ্বানে সাড়া দেয়নি।

জি ২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, ‘আমি জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছি।’ এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উইদোদোর সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

রাশিয়া জি-২০’র সদস্য হলেও, ইউক্রেন সংস্থাটির সদস্য নয়। জেলেনস্কি এক টুইট বার্তায় তাকে আমন্ত্রণ জানানোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বছরের ১৫ নভেম্বর ইন্দোনেশিয়া জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির ২০টি সদস্য দেশ ও সংস্থা হলো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit