রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন।

জনগন কার পক্ষে তা দেখতে হলে শেখ হাসিনাকে নিরাপত্তা বেষ্টনীর বাইরে আসতে হবে- রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৯৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তো র‌্যাব-পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিজের নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছেন। আপনার নিরাপত্তার ওই খোলস থেকে মাঠে বেরিয়ে আসুন, একদিকে আপনি আরেক দিকে বেগম খালেদ জিয়া, জনগন কার পক্ষে, নিজের চোখেই তা দেখতে পাবেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে জয়পুরহাটের দাদড়া জন্তিগ্রাম এলাকায় জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনলাইনে যুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। তাই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে। এই দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের দিন শেষ হয়ে এসেছে। আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুতই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাব। তিনি আরও বলেন, আন্দোলন শুরুহয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হতে হবে রাস্তায়। সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।’

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit