সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

আজ পবিত্র জুমাতুল বিদা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ আজ মাহে রমজানের শেষ জুমা– পবিত্র জুমাতুল বিদা। আজ মহিমান্বিত রমজান মাসের ২৭তম দিন। রমজানের শেষ জুমা হওয়ায় সারা দেশে এ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। রোজার শেষ লগ্নে সবচেয়ে উত্তম দিন এ জুমার দিন। দিনটি ইবাদত বন্দেগি ও আজকারের মাধ্যমে পালন করবেন মুসলমানরা।

১৪৪৩ হিজরির শেষ জুমাবার আজ। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। রমজানের বিদায়ী জুমা আদায় শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

সারা বিশ্বের মুসলিমদের জন্যও বিশেষভাবে দোয়া করা হয় এ দিনটিতে। ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন কাশ্মিরের নির্যাতিত মুসলিমদের সংকটমুক্তি ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করা হবে আজ।

জুমার দিনের মর্যাদা এমনিতেই অনেক বেশি। রমজান মাসের কারণে প্রতিটি জুমার ফজিলত ও তাৎপর্য আরো বেড়ে যায়– এটি বলার অপেক্ষা রাখে না। আর রমজানের শেষভাগের প্রতিটি দিনই স্মরণ করিয়ে দেয় বহুগুণ সওয়াব লাভের সুযোগ চলে যাচ্ছে।

তাই জুমাতুল বিদা তথা রমজানের বিদায় লগ্নের এ বিশেষ দিনে আল্লাহর কাছে প্রাণ উজার করে প্রার্থনায় রত হবেন মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য।

কিউএনবি/বিপুল /২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit