বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কেশবপুরের খাপদহি আইপিএ কৃষক সমবায় সমিতি উদ্যোগে পাঁচশত কৃষক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩৯ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার খোপদহি আইপিএ কৃষক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সমিতির সদস্য পাঁচশত কৃষক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির পরিচালক সাজ্জাত হুসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আসাদুজ্জামান এর পরিচালনায় ২৭ এপ্রিল সকালে ভান্ডারখোলা দাখিল মাদ্রাসা ময়দানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা উপ-সহকারী কৃষি অফিসার হাসানুর রহমান, উপদেষ্টা মাস্টার রফিকুল ইসলাম, মফিজুর রহমান, সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য জি এম জুলফিকার আলী জুলু, মাস্টার হাফিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit