শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

তামিম তাণ্ডব, এবার ১৩৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে ছন্দ ফিরে পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবাল। তুলে নিয়েছেন এবারের আসরের দ্বিতীয় শতক। তামিমের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২১তম শতকটি এসেছে ১২২ বলে, ৯  চার  ৩ ছক্কায়। শতকের পর বিকেএসপি দেখেছে তামিম ঝড়। ৩১.৫তম ওভারে আউট হওয়ার আগেই তিনি করেছেন ১৩২ বলে ১৩৭ রান। ১৩টি চার ও ৬টি ছক্কা মেরে ইনিংস শেষ করেন এই বাঁহাতি ব্যাটার। ৮২ স্ট্রাইক রেটে শতক তোলা তামিম আউট হওয়ার সময় স্ট্রাইক রেট ১০৩।

তামিমের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরিটি এসেছে এর আগের ম্যাচেই। সেদিন প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল রূপগঞ্জ টাইগার্স। ৮১ বলে ৯ চার ও ৭টি ছয়, ১০৯ রানের অপরাজিত ছিলেন মিস্টার খান। শতকের সুযোগ ছিল আগের ম্যাচেও। শেখ জামালের বিপক্ষে তামিমের ৮৫ বলে করেছিলেন ৯০ রান।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit