মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২০১ Time View

ডেস্কনিউজঃ বিলুপ্ত ৬১টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে সদ্যবিদায়ি চেয়ারম্যানরাই দায়িত্ব পেয়েছেন। নির্বাহী কর্তৃত্বের পরিবর্তে রুটিন দায়িত্ব পালন করবেন তারা। প্রশাসক হিসেবে তাদের মেয়াদ ছয় মাসের বেশি নয়। আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন প্রশাসকরা। বুধবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব বুধবার থেকেই শুরু হয়েছে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।

আইনানুযায়ী প্রশাসকদের মধ্যে কেউ নির্বাচন করতে চাইলে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। প্রতীকে নির্বাচন না হলেও দল থেকে মনোনীত প্রার্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে নির্দলীয় এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নেই।

উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ি চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো। ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ এপ্রিল পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের।

এদিকে, মেয়াদোত্তীর্ণ ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরপরই জেলা পরিষদের নির্বাচনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী তিন মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইত্তেফাককে বলেন, তিন মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে জেলা পরিষদের সীমানা এবং ভোটার তালিকা করার কাজ শেষ হবে। আশা করছি, ঈদের পরপরই জেলা পরিষদের তপশিল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।

কিউএনবি/বিপুল/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ / রাত ০২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit