শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

ভোলাহাটে নানা কর্মসূচিতে স্বাধীনতা ও বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৪১ Time View

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ সমুন্নত স্মৃতিসৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ডিপ্লোমা কৃষি ইনসটিটিউট, সাব-রেজিষ্টার অফিস, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, সকাল ৮টায় ভোলাহাট রামেশ^র হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ শুরু হয়। এরপর একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভার ও পুরুষ্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit