মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডি কককে আউট করে জুটি ভাঙলেন মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। আগের ম্যাচে ৬২ রান প্রোটিয় এই সাবেক অধিনায়ককে এদিন ১২ রানে সাজঘরে ফেরান মিরাজ। তার বিদায়ে ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারায় আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছর পর এবারের সফরে জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিতে ৩১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯৪/৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটের ব্যবধানে। বুধবার সেঞ্চুরিয়নের সেই গ্রাউন্ডেই তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে এই মাঠে জয় পাওয়ায় আজ তৃতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ দল। তিন ম্যাচে একই দল নিয়ে খেলছেন তামিম ইকবালরা।

আজ অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা একটি পরিবর্তন নিয়ে খেলছে। দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোটাক্রান্ত হওয়ায় বাঁহাতি পেসার ওয়েন পারনেলের পরিবর্তে আফ্রিকার একাদশে ফিরেছেন ডানহাতি পেসার ডুয়াইন পিটোরিয়াস। বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, জানেমান মালান, টিম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভিরাইনি, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, ডুয়াইন পিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও লুঙ্গি এনগিডি।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit