শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাংবাদিক মারধরের মামলায় সালমানকে আদালতে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

বিনোদন ডেস্ক : সালমান খান নিয়ে যেনো বির্তকের শেষ নেই। এ পযর্ন্ত হয়েছে তার নামে একাধিক মামলাও। যার মধ্যে অন্যতম একটি ১৯৮৮ সালের কৃষ্ণসায়র হরিণ হত্যা মামলা। এর মধ্যেই আবারো মামলার মুখে বলিউডের ভাইজান। 

অভিযোগ, এক সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সালমান খান। আর এই জের ধরেই মামলা।

অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক ২০১৯ সালে দায়ের করেছিলেন এই মামলা। 

এএনআই এর সূত্রে জানা যায়, ‘মুম্বাইয়ের আন্ধেরি কোর্ট সালমানের কাছে আদেশ পাঠিয়েছে ৫ এপ্রিল আদালতে উপস্থিত থাকার জন্য।

২০১৯ সালে সাংবাদিক অশোক পাণ্ডের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সেই সাংবাদিকের অভিযোগ অনুসারে ঘটনাটি ঘটেছিলো ২৪ এপ্রিল। সালমান খান তার দুই বডি গার্ডের সাথে সাইকেল চালাতে ব্যস্ত ছিলেন। আর সেইসময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সাথে ছিলেন অশোক।

সালমানের বডিগার্ডদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করতে শুরু করেন। তবে হঠাৎ রেগে যান সালমান। আর তার বডিগার্ডরা এসে মারধর করেন অশোককে।

এমনও অভিযোগ উঠেছে যে, সালমান নাকি মেরে ওই সাংবাদিকের মোবাইলও কেড়ে নেন। এরপর ১০০ তে ফোন করার ভয় দেখালে ফোন ফেরত দেয় সালমানের বডিগার্ডরা।

অশোক নিজের অভিযোগে জানান, পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

সুত্রঃ হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit