শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’, ১২ দিনে আয় ১৯০ কোটি রুপি!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট ১৯০.১০ কোটি রুপি ব্যবসা করেছে এই ছবি। ১২তম দিনে ১০.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমা বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবারের মধ্যে বক্স ২০০ কোটির ঘরে প্রবেশ করবে বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই ছবি।

ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ বুধবার সকালে টুইটে জানিয়েছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিন্তু লম্বা দৌড়োচ্ছে। সপ্তাহের মাঝের দিনগুলোতেও আধিপত্য ধরে রেখেছে। ট্রেন্ডিংয়েও রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে বক্স অফিসে ২০০ কোটি পার করবে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে ১৯.১৫ কোটির কালেকশন, শনিবারে ২৪.৮০ কোটি, রবিবারে ২৬.২০ কোটি এবং সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট ১৯০.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর থেকে উৎখাত হওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি।

উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় রয়েছেন তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক অগ্নিহোত্রী। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit