সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

তাইওয়ানে আঘাত হেনেছে ৬.৭ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের মধ্যবর্তী স্থানে। এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার। খবর ইনডিপেনডেন্টের।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। অনেক ভবন ভূমিকম্পে কেঁপে ওঠে।

উল্লেখ্য, ২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit