শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আইপিএলের জন্য তাসকিন শ্রীলঙ্কা সিরিজেও ছাড় পাবে : পাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চলমান ওয়ানডে সিরিজের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। দারুণ ফর্মে থাকা বাংলাদেশি এই পেসারকে চেয়েছিল আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টস। দলটির মেন্টর গৌতম গম্ভীর বাংলাদেশি পেসারকে নিয়ে খুব আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি তাকে সিরিজের মাঝপথে আইপিএলে যাওয়ার অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তাসকিনের আইপিএল খেলা নিয়ে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘তাসকিনের আইপিএল খেলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটা অবশ্যই সিরিজের মাঝপথে নয়। ওর সাথে যেটা কথা হয়েছে, এই সিরিজের পর ও যেতে পারে। এমনকী সামনে যে শ্রীলঙ্কা সিরিজটা আছে, সেখানেও ওকে আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটা চলমান সিরিজের মাঝখান থেকে কাউকে ছাড়ার কোনো সুযোগই নাই। ‘

পুরো মৌসুমের জন্যই তাসকিনকে চেয়েছিল লখনৌ। তাই তাসকিনকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলেই ভারতে যেতে হতো। তাসকিন নিজেও দেশের হয়ে খেলাটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তাকে না পেয়ে ইতোমধ্যেই জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানিকে দলে নিয়েছে লখনৌ।  গত বছর জুলাইয়ে হারারে টেস্টের মাঝে এই মুজরাবানির সঙ্গেই লেগে গিয়েছিল তাসকিনের। যে অপরাধে দুজনকেই শাস্তি দিয়েছিল আইসিসি।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit