সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিস থেকে দেশে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য

অবৈধ অস্ত্রধারীদের যে হুশিয়ারি দিলেন হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

ডেস্ক নিউজ : পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শেষ অনুরোধে বলছি- পার্বত্য অঞ্চলে যারা অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন দল করছেন এবং মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, অপহরণ, খুন-খারাবি করে সন্ত্রাস চালাচ্ছেন আপনারা দ্রুত অস্ত্র ছাড়ুন। না হয় কঠোর অভিযান পরিচালিত হবে। তখন কোথাও লুকিয়ে থাকতে পারবন না। কেউ টিকে থাকতে পারবেন না। পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সরকার সর্বোচ্চ পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে। পাহাড়ে কঠোর হস্তে সন্ত্রাসীদের নির্মূল করা হবে। 

সভায় জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এসব বক্তব্যে দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সন্ত্রাস আর শান্তি একসঙ্গে চলতে পারে না। অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস বেশি দিন টিকতে পারে না। অস্ত্র দিয়ে পৃথিবীর কোথাও শান্তি আসেনি। বিএনপি-জামায়াতসহ দেশের সব জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাস সরকার কঠোর হস্তে দমন করেছে। রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামেও সব সন্ত্রাসীকে সমূলে নির্মূল করা হবে। এজন্য যাতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানো হবে। যে কোনো মূল্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা হবে। 

তিনি বলেন, সরকার ইতোমধ্যে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ কঠোর হস্তে সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা নিয়েছে। তাই এখনও সময় আছে, যারা পাহাড়ে অস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করে রেখেছেন- আপনরা দ্রুত অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে শান্তির পথে এগিয়ে আসুন। সন্ত্রাস করে কখনও টিকে থাকতে পারবেন না। ইতোমধ্যে যারা পার্বত্য এলাকায় হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা হবে। পাহাড়ে মেঘ কেটে যাবে, চাঁদের হাসি আসবে। 

আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনের সময়সূচি ঘোষণা করে তার আগেই মেয়াদোত্তীর্ন সব কমিটির সম্মেলন সম্পন্ন করতে জেলা কমিটিকে নির্দেশ দিয়েছেন হানিফ। সকাল সাড়ে ১০টায় শুরু শহরের রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের দিনব্যাপী তৃণমূল প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

এতে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এছাড়া ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit