শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

না ফেরার দেশে চলে গেলেন দিলারা হাশেম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

বিনোদন ডেস্ক :  ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম আর নেই। শনিবার ৮৬ বছর বয়সে মারা যান তিনি।

তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝে মাঝে বাংলা সংবাদ পাঠ করতেন।

দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘ দিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন । পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন।

সাহিত্যিক হিসেবে দিলারা হাশেম তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে , ঘর মন জানালা( ১৯৬৫), একদা এবং অনন্ত(১৯৭৫), স্তবদ্ধতার কানে কানে( ১৯৭৭) , আমলকির মউ(১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫)। রয়েছে আরও কিছু উপন্যাস, ছোটগল্প গ্রন্থ এবং কবিতার বই।

তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit