সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্কনিউজঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘দুর্নীতি’র প্রতিবাদে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ২৪ মার্চ ঢাকা ব্যতীত সব মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, ৩০ মার্চ সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, ৩১ মার্চ সব উপজেলা পর্যায়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন ও ২ এপ্রিল ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, এখন সাংগঠনিক জেলা ও ইউনিটে বিএনপির কাউন্সিল চলছে। কর্মসূচির ধার্যের দিনে যেসব জেলা ও উপজেলায় বিএনপির কাউন্সিল হবে, সেখানে কর্মসূচি স্থগিত থাকবে। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি হলো- ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপি কার্যালয়সহ সারাদেশের সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইদিন জিয়াউর রহমানের সমাধিতে দলের জাতীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ৩০ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/ বিপুল/ ২০.০৩.২০২২ইং/ সকাল ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit