বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সামুদ্রিক শৈবাল-ঝিনুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৯৭ Time View

 

ডেস্ক নিউজ : সামুদ্রিক শৈবাল ও সবুজ ঝিনুক সারাবিশ্বে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ হিসেবে স্বীকৃত। পরিকল্পিতভাবে চাষ ও বিদেশে রপ্তানি করতে পারলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শৈবাল ও ঝিনুক চাষ উপকূলীয় অঞ্চলের মানুষদের অন্যতম বিকল্প আয় হয়ে উঠতে পারে।

শনিবার সামুদ্রিক শৈবাল ও সবুজ ঝিনুক চাষ বিষয়ে এক সেমিনারে বিশেষজ্ঞগণ এসব কথা বলেন।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইউএস এআইডি’র অর্থায়নে পরিচালিত ইকোফিশ-২ অ্যাক্টিভিটির আওতায় কক্সবাজারের সি-গাল হোটেলে সামুদ্রিক শৈবাল ও সবুজ ঝিনুক চাষ এবং ব্লু ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সামুদ্রিক শৈবাল ও ঝিনুক চাষি, ব্যবসায়ী, শেফ, শিক্ষাবিদ, গবেষক এবং বেসরকারি খাতের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বক্তারা সামুদ্রিক শৈবাল ও সবুজ ঝিনুকের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সদস্য ইমেরিটাস প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার মণ্ডল। এতে সভাপতিত্ব করেন ইকোফিশ-২ অ্যাক্টিভিটির টিম লিডার প্রফেসর ড. মো. আব্দুল ওহাব। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মহাপরিচালক ক্যাপ্টেন এম মিনারুল হক, ইউএসএআইডি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক (মেরিন) ড. মো. শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সামুদ্রিক শৈবাল, ঝিনুক চাষের সম্ভাবনা ও বিভিন্ন আঙ্গিক নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন, উদ্যোক্তা জাহানারা ইসলাম।

সেমিনারের পাশাপাশি ইকোফিশ-২ হোটেল প্রাঙ্গণে ব্লু ফুড ফেস্টিভ্যালেরও আয়োজন করা হয়। তাতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, উদ্যোক্তা, প্রশিক্ষিত মৎস্যজীবী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, সামুদ্রিক শৈবাল এবং সবুজ ঝিনুক থেকে তৈরি খাবার, প্রসাধনীসহ নানা পণ্য প্রদর্শন করে।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit