সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে, চাঁদপুরে শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

ডেস্ক নিউজ : ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো কারণ না থাকায় চলমান শিক্ষা প্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু রাখার নিশ্চয়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দীপু মণি আরো বলেন,  যে কোনো দুর্যোগকালিন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ব্ল্যান্ডড ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার। এই জন্য টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

তিনি আশা করছেন, চলতি মাসেই তার অনুমোদন পাওয়া যাবে। ফলে অনলাইন এবং অফলাইন এই দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের একধিক মন্ত্রনালয় কাজ করছে। এরইমধ্যে বাজার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে ফিরেছে বলে দাবি করেন, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

এসময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরী চিকিৎসক, নারী নির্যাতন প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালের পিপি সাইদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit