শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ঈদে হলে আসছে শাকিব খানের দুই সিনেমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : হলে নতুন সিনেমা ফিরলেও দীর্ঘদিন হলে নেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কোনো সিনেমা। তবে দর্শকদের সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আগামী ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দুই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমাগুলোর হল বুকিং এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
 
জানা গেছে, এবারের ঈদে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। 

সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘‘এরইমধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’’

উল্লেখ্য, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গলুই’। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিকের পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’ এর আগে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ৬ মাস আগেই মুক্তির ডেট নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে। 

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। শাকিব খান ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit