শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

৭০তম ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতলেন বিলাস্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

বিনোদন ডেস্ক : নানা জল্পনা-কল্পনার পর শেষমেশ পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিনা বিলাস্কাই জিতে নিলেন ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব। চলতি বছরে ক্যারানিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে আয়োজন করা হয়েছিল এই সৌন্দর্য্য প্রতিযোগিতা। 

চলমান কোভিডজনিত প্রতিবন্ধকতার মাঝেই শেষ হল মিস ওয়াল্ড-২০২১ এর আয়োজন। যার মুকুট উঠল মিস পোল্যান্ড ক্যারোলিনার মাথাতেই। যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি হন প্রথম রানার আপ। আর তৃতীয় হন পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সুন্দরী অলিভিয়া ইয়াস। 

এদিকে, এই সৌন্দর্য প্রতিযোগিতায় টপ ১৩-তে নাম থাকলেও, টপ ৬-এ পৌঁছতে পারেননি ভারতের সেরা সুন্দরী মানসা বারাণসী।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তথ্য অনুসারে, ক্যারোলিনা বিলাস্কা বর্তমানে ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রিতে পড়াশুনা করছেন এবং তার ইচ্ছা আছে পিএইচডি করার। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন এই পোলিশ সুন্দরী। এছাড়া মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। সাঁতার, স্কু বা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে এক পোস্টে জানানো হয়, ক্যারোলিনা ভালোবাসেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে। এ রকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, নাম Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয় অবিরত। এই সমস্যা নিয়ে জনগণের মধ্যে সচেতনাতা বাড়ানোর প্রয়াস চালানো হয়। প্রতি রোববার এই প্রোজেক্টের মাধ্যমে গরম খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

মিস ওয়ার্ল্ড-২০২১ এর সেরা তিন বিজয়ী

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পেজ থেকে আরও জানা যায়, পোল্যান্ডে এরই মধ্যে অনেকের পক্ষে করোনা ভ্যাকসিনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করা সম্ভব ছিল না। তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্ত কাজ করে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তারাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে দেন।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit