বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

এবার বলিউড কাঁপাতে আসছেন আল্লু অর্জুন!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে ‘পুষ্পা: দ্য রাইজ-পার্ট ওয়ান’ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়ে সেরাদের সেরা হয়ে উঠেছেন দক্ষিণী স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে মাত্র ২ দিনের মাথায় ১০০ কোটি টাকার ব্যবসা করে নেয়। 

লাল চন্দন কাঠের চোরা কারবারী পুষ্পা রাজের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যায় দক্ষিণী সুপারস্টারকে। বক্স অফিসে স্পাইডার ম্যানকেও টেক্কা দিতে পুরোপুরি সফল হন আল্লু অর্জুন। আর এবার দক্ষিণী এই তারকাকে দেখা গেল সঞ্জয় লীলা বানশালীর কার্যালয়ে।

গত ১৪ মার্চ দুপুরে মুম্বাইয়ে বানশালীর অফিসের বাইরে প্রথমে দেখা যায় আল্লু অর্জুনের গাড়ি। এরপর সেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই বানশালীর অফিসেও ঢুকতে দেখা যায় তাকে। আর সেই মুহূর্তটির ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

আর এর পরই কৌতূহল জাগে আল্লু অর্জুনের ভক্তদের মনে। গুঞ্জণ উঠেছে বলিউডেও। তাহলে কি এবার বানশালীর পরিচালনায় বলিউডে পা রাখতে চলেছেন ‘পুষ্পা’?

ওই ভিডিওকে কেন্দ্র করে নানা মত উঠে আসছে নেটমাধ্যমে। কারও সন্দেহ, ‘বানশালীর পরিচালনায় ছত্রপতি শিবাজীর বায়োপিকেই কী এবার দেখা যাবে আল্লু অর্জুনকে?’, কারও ধারণা, ‘নতুন কোনও হিন্দি ছবির প্রস্তাব পুষ্পা-কে দিয়েছেন বানশালী।’

তবে বলিউডের একাংশ বিষয়টিকে এভাবে দেখছেন না। তাদের কথায়, হয়ত বানশালীর সঙ্গে শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই হাজির হয়েছিলেন দক্ষিণী এই অভিনেতা। সূত্র- হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit