শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

বিনোদন ডেস্ক : শাহরুখ খানকে নিয়ে কানাঘুষোয় শিলমোহর। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কিং খান। ওটিটি-তে আসছেন তিনি।

নিজের বিখ্যাত ছবির নাম ধার করে টুইটারে শাহরুখ লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়’। বাংলায় যার সারমর্ম, ‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ ওটিটি-র নতুন কাজের ঝলকে কিং খান স্বয়ং। পাশে উজ্জ্বল হরফে লেখা, ‘এসআরকে প্লাস’।

এই ‘এসআরকে প্লাস’ ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ‘কিং’। তবে ওটিটি-তে তার অভিষেকের আভাস মিলেছিল আগেই। গত সেপ্টেম্বরে এক বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মের প্রচারের অংশ হয়েছিলেন শাহরুখ। 

মনে করা হয়েছিল, বলিউডের অন্যান্য তারকাদের মতো তিনিও এ বার ওয়েব দুনিয়ায় মুখ দেখাতে পারেন। কিন্তু তার পরেই মাদক কাণ্ডে জড়িয়ে পড়েন আরিয়ান খান। ছেলেকে নিয়ে আইনি জটিলতায় কাজ থমকে যায় শাহরুখের।

বলিউডের ‘বাদশা’কে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে। ‘জিরো’-য়। বক্স অফিসে ভাল ব্যবসা করেনি সেই ছবি। করোনাকালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে ওটিটি-তে। শাহরুখের এই নতুন প্রচার ঝলক কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? তবে কি প্রতিযোগিতায় সামিল হতে সহকর্মীদের পথেই হাঁটছেন তিনি? উত্তর মেলেনি।

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit