শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ফিল্মফেয়ারে মনোয়ন পেলেন মোশাররফ-জয়াসহ চার তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি চার তারকা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন মোশাররফ করিম, জয়া আহসান, আসিফ ইকবাল ও মাহতিম সাকিব।

পঞ্চমবারের মত কলকাতায় হতে চলেছে ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। আর এবার বাংলাদেশ থেকে সেরা অভিনেতা হিসেবে মোশাররফ করিম ও জয়া আহসান, গীতিকার হিসেবে আসিফ ইকবাল ও সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) হিসেবে মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছেন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। 

টালিগঞ্জের ‘ডিকশনারি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। 

এবারের আয়োজনে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি আরেক তারকা অভিনেত্রী জয়া আহসান। ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক- দুই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

আর এবারই প্রথম কোনো গীতিকবি বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন আসিফ ইকবাল। ‘অল্প হলেও সত্যি’ সিনেমা’র ‘মায়ার কাঙাল আমি’ গানের জন্য এই মনোনয়ন পান তিনি।
তরুণ গায়ক মাহতিম সাকিব ‘প্রেম টেম’ চলচ্চিত্রে ‘তাকে অল্প কাছে ডাকছি’ শিরোনামের গানটির জন্য মনোনয়ন পেয়েছেন।

১৭ মার্চ কলকাতায় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit