মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাশিয়া অস্ত্র চায়’-এমন খবরে যে প্রতিক্রিয়া জানাল চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১২৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে দেশটির কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে— ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের রিপোর্টকে ‘অপতথ্য’ বলে দাবি করেছে চীন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মস্কো চাচ্ছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বেইজিং তাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করুক।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে চীনের কাছে সামরিক সরঞ্জাম চেয়ে রাশিয়া অনুরোধ জানিয়ে আসছে। তবে রাশিয়া কোন ধরনের সরঞ্জাম চাচ্ছে, রিপোর্টে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি। বারবার মস্কোর কাছ থেকে এমন অনুরোধ আসার পর চীন রাশিয়াকে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়ার কথাও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এই খবরে ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, অশুভ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র  অপতথ্য ছড়াচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ‘অটল এবং স্পষ্ট’। শান্তি আলোচনা উন্নতি করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে। উত্তেজনা হ্রাসে সকল পক্ষকে বিরত থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আগুনে ঘি  ঢালা উচিত নয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit