বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

রাশিয়ার কাছ থেকে ‘বিশেষ মূল্য ছাড়ে’ তেল কিনতে পারে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাশিয়া ভারতকে ডিসকাউন্ট বা বিশেষ মূল্য ছাড়ে তেল কেনার প্রস্তাব দিয়েছে। ভারতের দুইজন উচ্চপদস্থ  কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এখন ভালো চাপে আছে রাশিয়া। ফলে তারা এখন ভারতের মতো বড় দেশগুলোর কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয়ের কথা ভাবছে। এদিকে ভারত তাদের মোট চাহিদার ৮০ ভাগ তেল আমদানি করে। এর মধ্যে ২ থেকে ৩ ভাগ তেল তারা কেনে রাশিয়ার কাছ থেকে।

ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সরকার চায় নিজ দেশে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে। রয়টার্সের কাছে সরকারি কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও অন্য দেশগুলোর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। তাছাড়া ওই সরকারি সূত্র জানিয়েছে, ভারত রাশিয়ার সঙ্গে রুপি ও রুবলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছেন তারা।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit