বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

আবারও বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকট নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে মস্কো-কিয়েভ। আগের বার দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে যাচ্ছে। 

এবারের বৈঠকে অংশ নেওয়া ইউক্রেইনীয় কর্মকর্তারা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতোমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এর মধ্যে তিনদফা সীমান্তবর্তী বেলারুশে। অন্যটি তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হয়। তবে এর কোনও বৈঠক থেকেই ইতিবাচক ফল পাওয়া যায়নি। 

নতুন করে দুই দেশের সংলাপে আবারও প্রত্যাশায় সারাবিশ্ব। রুশ আলোচক ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের আলোচনা ভিডিও কনফারেন্সে হবে। ক্রেমলিনের বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। 

পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধি দল।

সূত্র: বিবিসি, রয়টার্স 

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit