শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

তেল চিনিসহ নিত্যপণ্যের ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ : রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য জনগণের সহনীয় পর্যায়ে রাখতে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে আরও ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্যে কতটুকু ভ্যাট-ট্যাক্স কমানো হবে- তা শিগগিরই ঘোষণা করা হবে। রোববার সচিবালয়ে চার মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে যোগ দেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়ছে। যুদ্ধের কারণে বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, সেটা কীভাবে সহনীয় রাখা যায় সে জন্য আমরা সভা করলাম। আমরা এখন ওএমএস কার্যক্রম বৃদ্ধি করব, যাতে করে স্বল্পমূল্যে জনগণের হাতে পণ্য পৌঁছাতে পারি। দ্রব্যের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করব। মজুত নিয়ন্ত্রণ করব, কেউ যেন মজুত বেশি রেখে মূল্য বাড়াতে না পারে।’মন্ত্রী আরও বলেন, ‘তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সাপ্লাই, স্টক সোর্সের ওপর নজর রাখব। ট্যাক্স-ভ্যাট কমানো যায় কি না- সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর যেমন- তেল, চিনিতে ভ্যাট-ট্যাক্স কতটুকু কীভাবে কমানো যায় শিগগিরই ঘোষণা করব।’ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামীকালের (সোমবারের) মধ্যেই ভ্যাট-ট্যাক্স নিয়ে ঘোষণা দিতে পারব। আমরা একটি টাস্কফোর্সও করে দেব।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit