বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

ঢাকা ছাড়লেন সানি লিওন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫৭৬ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন-এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার রেশ না কাটতেই রোববার সকাল ৯ টায় একটি বিশেষ বিমানে করে তার স্বামী ড্যানিয়েলকে নিয়ে মুম্বাই উড়াল দিয়েছেন তিনি। 

জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস-মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন তিনি। 

শুধু সানি লিওনই নন, তার সাথে এসেছিলেন ভারতীয় একঝাঁক তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, গায়িকা শেফালির পাশাপাশি টালিউড থেকে নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নেচে গেয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়েছেন তারা। অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাক শিল্পী।

এদিকে রাতভর নাচ-গান শেষে সানির সঙ্গে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টালিউডের এই তারকারা। 

উল্লেখ্য, বলিউড ও টালিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবাই তাপস-মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। সানি লিওনি, নারগিস ফাখরি,নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। 

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit