সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নরসিংদীর ঘোড়াশালে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১৯ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ মার্চ) রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শিবপুরের দত্তেরগাও এলাকার মো. ইউসুফ আলী (৩০)। আহতরা একই এলাকার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার।

ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।এতে প্রাইভেটকারটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে এবং রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের একজন বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।  রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit