সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১১২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: আজ শুক্রবার (১১ মার্চ ) নরসিংদী পুলিশ লাইনস্ ড্রিল সেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগামীকাল (শনিবার ১২ মার্চ) থেকে (সোমবার ১৪ মার্চ) পর্যন্ত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কার্যক্রমে ধৈর্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন  নরসিংদী পুলিশ সুপার।

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit