সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ডোমারে নারী ও শিশু প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সম্প্রীতি মেলা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১১টায় ২৭নং পল্লী সমাজ ছোট রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসাবে, চিত্ররঞ্জন দাস, বিএম (দাবি), নুরুজ্জামান সরকার এবিএম (দাবি), ডোমার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহেশ চন্দ্র কর্মকার, বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হক, যুব প্রতিনিধি নুরুজ্জামান, লিশাত প্রমূখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ব্র্যাকের এ্যাসোসিয়েট কর্মকর্তা (সেল্প) লতিফুর রহমান। আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit