শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১০৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন ছড়িয়ে পড়লে বাস ও প্রাইভেটকারের অন্তত ১০ যাত্রী আহত হন।রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাহেপ্রতাপ এলাকার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে, তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানান হয়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে।

এ সময় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী কাজী পরিবহণের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই ওই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাইভেটকারের দুই আরোহীসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit