মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী: ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, মস্কোর বাহিনী শহরটিতে পূর্ণ সামরিক হামলা চালাতে রসদ যোগাড় করছে।

তিনি আরও বলেন, ট্যাংক এবং মোটরচালিত পদাতিক বাহিনীগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে।

তাদের কাছে সবশেষ তথ্য অনুযায়ী, রুশ কমান্ডাররা চেরনোবিল বর্জন অঞ্চলের মধ্যে দিয়ে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ করছে।

অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মাইকোলাইভ ঘেরাও-এ আরও শক্তি প্রয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন ধরে ওই এলাকাগুলোতে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রুশ বাহিনী হাসপাতাল, নার্সারি এবং স্কুলসহ ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি দাবি করেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘প্রবল প্রতিরোধের’ মুখে পড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক অভিযান’ চালাচ্ছে। 

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit