মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ বছরের কিশোর একাই ইউক্রেন পাড়ি দিয়ে স্লোভাকিয়ায়!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও গোলা বর্ষণের অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে সাধারণ নাগরিকরা দলবেঁধে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। কিন্তু দেশটির ১১ বছরের এক কিশোর একাই দেশ ছেড়ে স্লোভাকিয়ায় পৌঁছেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর এই কিশোর রীতিমতো নায়কের খ্যাতি পাচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ছেড়ে এই কিশোর একাই স্লোভাকিয়ায় পৌঁছেছে। জাপোরিঝিয়া থেকে এই পথের দূরত্ব ১৪শ কিলোমিটার। স্লোভাকিয়ান কর্তৃপক্ষ যখন এই কিশোরকে গ্রহণ করে তখন তার কাছে ছিল ব্যাকপ্যাক, প্লাস্টিকের একটি ব্যাগ এবং পাসপোর্ট। তার হাতে একটি টেলিফোন নম্বর লেখা ছিল। স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের ফেসবুকে এক বক্তব্যে জানিয়েছে, এই কিশোর একাই এসেছে কারণ তার মা-বাবা ইউক্রেনেই বসবাস করবে। স্বেচ্ছাসেবীরা তার যত্ন নিচ্ছে, তাকে উষ্ণ জায়গায় নিয়ে খাদ্য ও পানীয় দিয়েছে।

স্লোভাকিয়ান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিশোরের হাতে লেখা তথ্য এবং পাসপোর্টের ভেতরে ভাজ করা আরেকটি কাগজ খুবই কাজে দিয়েছে। সীমান্তের কর্মকর্তারা এই কাগজে লেখা তথ্যের মাধ্যমে স্লোভাকিয়ায় অবস্থান করা কিশোরের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসির মাধ্যমে সে সবার মন কেড়ে নিয়েছে। তার সাহস এবং দৃঢ়তা সত্যিকারের নায়কোচিত। তবে কিশোর কেন একা একা সীমান্ত পাড়ি দিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্বতন্ত্রভাবে তারা এই কিশোরের ঘটনা যাচাই করতে পারেননি। তবে রুশ হামলার পর ১৫ লাখের বেশি ইউক্রেনের নাগরিক সীমান্ত পাড়ি দিয়েছেন। ইউক্রেনের অধিকাংশ নাগরিক পোলান্ডে পাড়ি জমিয়েছেন। বাকিরা গেছেন হাঙ্গেরি, স্লোভাকিয়া মোলদোভা এবং রোমানিয়া। 

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit