বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

মোহালিতে জাদেজার ইতিহাস, ধুকছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : পুরোপুরি রবীন্দ্র জাদেজাময় হয়ে উঠছে মোহালিতে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। প্রথমে ব্যাটিং করতে নেমে রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের অপরাজিত ও ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ৫৭৪ রান তোলে ভারত। এরপরে বল হাতেও পাঁচ উইকেট নেন এই অলরাউন্ডার। 

মোহালি টেস্টের তৃতীয় দিন শেষ না হতেই ইতোমধ্যে অসাধারণ পারফরমেন্স দেখালেন রবীন্দ্র জাদেজা। যাতে ফলোঅনে পড়ে ধুকতে থাকা শ্রীলঙ্কা এখন ইনিংস পরাজয়ের অপেক্ষায়। প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ১২১ রান করতেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

এদিকে, শনিবার ব্যাট হাতে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকানোর পর রোববার বল হাতে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে ধ্বংস করে দেন রবীন্দ্র জাদেজা। ১৩ ওভারের স্পেলে চারটি মেডেন নেন রবীন্দ্র জাদেজা। পাঁচটি উইকেট ঝুলিতে ভরতে খরচ করেছেন মাত্র ৪১ রান।

এরই সঙ্গে বিশ্বের ষষ্ঠ বোলিং অলরাউন্ডার হিসেবে নতুন এই কৃতিত্ব অর্জন করলেন জাদেজা। একই ম্যাচে ১৫০ রানের বেশি স্কোরের সঙ্গে ৫ উইকেটও নিয়েছেন। তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করে দেখালেন জাদেজা।

এর আগে যে পাঁচ জন ক্রিকেটার এমন কৃতিত্ব দেখান, তারা হলেন-


ভিনু মানকড – ১৮৪ রান করেছেন, ১৯৬ রানে ৫ উইকেট বনাম ইংল্যান্ড ১৯৫২

ডেনিস অ্যাটকিনসন – ২১৯ রান, ৫৬ রানে ৫ উইকেট বনাম অস্ট্রেলিয়া ১৯৫৫

পলি উমরিগার – ১৭২* রান, ১০৭ রানে ৫ উইকেট বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৬২

গ্যারি সোবার্স – ১৭৪ রান, ৪১ রানে ৫ উইকেট বনাম ইংল্যান্ড ১৯৬৬

মুশতাক মহম্মদ – ২০১ রান, ৪৯ রানে ৫ উইকেট বনাম নিউজিল্যান্ড ১৯৭৩

• রবীন্দ্র জাদেজা – ১৭৫* রান, ৪১ রানে ৫ উইকেট বনাম শ্রীলঙ্কা ২০২২

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit