রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য পারভীন 

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০৩ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পারভীন বেগমের একটি গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ইউপি সদস্য পারভীন বেগম উত্তেজিত হয়ে উচ্চস্বরে তার প্রতিপক্ষের লোকজনদের গালাগালি করছেন এই ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ করেন কান্দাইল গ্রামের সাদিকুর ভূইয়া নামের এক ব্যাক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গালাগালির ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য পারভীন বেগম বলেন, আমার প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজা রিমনকে বেধড়ক মারধর করে আহত করে। নিজের চোখের সামনে আমার ভাতিজা রিমনকে আহত হতে দেখে আমি উত্তেজিত হয়ে প্রতিপক্ষের লোকজনদের গালাগালি করি সে সময় কেউ আমার গালাগালির ভিডিও গোপনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। ইউপি সদস্য পারভীন বেগম আরও বলেন  রাগের বশবর্তী হয়ে আমি গালাগালি করেছি আমার ভুল হয়েছে আমি সকলের কাছে এজন্য ক্ষমা চাচ্ছি এটা আমার অনিচ্ছাকৃত ভুল ছিলো।   

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit