বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। এর মাধ্যমে ২০ ওভারের খেলায় আফগানদের বিপক্ষে নতুন করে সর্বনিম্ন রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ম্যাচটিতে সর্বোচ্চ ৩০ রান করেছেন শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে সর্বনিম্ন রান ছিল ১২২। ২০১৮ সালে ভারতের দেহরাদুনে আফগানদের বিপক্ষে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সেবার আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ১৬৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছিল। এদিকে আজ শুরুতেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলের অন্যতম ভরসা লিটন দাস দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র ১৩ রান। বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেটে বিলিয়ে আসেন তিনি।

বিপিএলের হার্ডহিটার মুনিম শাহরিয়ার তার দ্বিতীয় আন্তর্জাতিকেও নিজেকে মেলে ধরতে পারেননি। আউট হয়ে যান মাত্র ৪ রান করে। গত কয়েক ম্যাচ ধরে ব্যর্থ ওপেনার নাঈম শেখও ভালো কিছু করে দেখাতে পারেননি। অবশ্য আজ ভাগ্য বাধ সেধেছে। ২ বাউন্ডারিতে ১৯ বলে ১৩ রান করা এ ওপেনার রানআউট হয়ে ফেরেন। এমন মুহূর্তে দলকে টেনে নেওয়ার দায়িত্ব এসে পড়ে দেশসেরা অলরাউন্ডার অভিজ্ঞ সাকিব আল হাসানের উপর। কিন্তু তিনিও ব্যর্থ। ১৫ বলে ৯ রানে শেষ হয়ে যায় তার ইনিংস। 

সাকিব যখন আউট  হন তখন বাংলাদেশ মাত্র ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারায়। এরপর মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। বলা যায় কঠিন বিপদের সময় তারা কিছুটা সফল হনও। কিন্তু দলীয় ৮৮ রানের সময় ২১ রান করে মাহমুদউল্লাহ এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন। তিনি বিদায় নেওয়ার পর মুশফিক ৩০ রান করে বিপজ্জনক বোলার ফজলহক ফারুকির বলে ক্যাচ আউট হন। এরপর ক্রিজে আসা মেহেদি হাসান প্রথম বলেই ফারুকির বলে বোল্ড আউট হন। 

এরপর দলের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান আফিফ হোসেন ১০৪ রানের সময় ব্যক্তিগত ৭ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান। নবম ব্যাটসম্যান হিসেবে শরিফুল ইসলাম কোনো রান করার আগে ফারুকির বলে বোল্ড হন। আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নিয়েছেন ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই। 

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit