শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

করোনায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে।

আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪১ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit